Bookmark and Share
Home
Tabligh
Written by Eng. Alam   
একে বেকে বয়ে চলা তুরাগ নদী- তাতে কি মোহ! কি টান! কি মায়া! কিসের টানে লাখো মানুষ তুরাগ তীরে সমবেত হয়! কাঁধে লাকড়ী, হাতে হাড়ি পাতি আর চাল, ডালসহ একত্রিত হয়! কোন জিনিস তাদেরকে টেনে নিয়ে আসে খোলা আকাশের নিচে,বাশ চট টিন ও লোহার পাইপের সামিয়ানার তলে! ওশে ভরা জমি, হোগলার বিছানা, কনকনে শীত- তবুও আসে তুরাগতীরে, বিশ্ব ইজতেমায়, প্রেমের মেলায়। যারা একবার ইজতেমায় এসেছেন তাদেরকে নতুন করে বুঝিয়ে বলতে হবে না, ইজতেমায় কত মানুষের বসবাস। চটের সামিয়ানার নিচে ধনী-গরীব, আশরাফ-আতরাফ, প্রেসিডেন্ট-ফকিরের অবস্থান। কত মানুষ! কত ভাষা! কত বর্ণ! কেউ চীনা, কেউ আরবী, কেউ ভারতী, কেউ বাঙালী- তবুও মনে হয় সবাই এক অভিন্ন। মানুষে মানুষে প্রেম-সমপ্রীতি ও সৌহার্দ্র যেন ইজতেমার এক মজার দৃশ্য। মহাঐক্যের এক মিলনমেলা।  তাবলিগ জামায়াতকে অসংখ্য মোবারকবাদ যে, তারা এত বৃহৎ একটি সম্মেলন আমাদের বাংলাদেশে প্রতি বছর আয়োজন করছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রত্যেক বছর অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে তারা এ আয়োজন সম্পন্ন করে থাকে। বাংলাদেশ সরকার দেশী-বিদেশী মুসলমানদের যথাসাধ্য ব্যবস্খাপনা দিতেও এতটুকু কার্পণ্য করেন না।  দাওয়াত ও তাবলিগ হলো বিংশ শতাব্দীর সবচেয়ে ব্যাপক ও গতিশীল একটি ইসলামি আন্দোলন। ইসলামি চিন্তা-চেতনায় বিশ্বজুড়ে সমাদৃত একটি নীরব বিপ্লব। আর তাবলিগ জামাত হলো ইসলাম ধর্মের আলোকে গড়া সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবচিত্ত শুদ্ধির একটি আন্তর্জাতিক দাওয়াতি সংস্খা। অমুসলিমের পাশাপাশি মুসলিম জাতিগোষ্ঠীকে ধর্মের পথে ইসলামের দিকে আহ্বানকারী নিবেদিত প্রাণ মুবাল্লিগের একটি কাফেলা। ভারতীয় উপমহাদেশে ইসলামের অনুপ্রবেশের প্রথম মাধ্যমও ছিল দাওয়াত ও তাবলিগ।
 
Banner