|
|
গাজায় গণহত্যা ও মুসলিম শাসকদের গাদ্দারি
গত ২৭শে ডিসেম্বরে ইসরাইলী যুদ্ধ বিমান এফ-১৬ গাজায় হামলা শুরু করে। মাত্র দুই দিনেই তারা তিন শতের বেশী ফিলিস্তিনীদের হত্যা করে। আহত হয়েছে দেড় হাজারেরও বেশী। আজ তৃতীয় দিনেও সে হামলা অব্যাহত ভাবে চলেছে। এফ-১৬ যুদ্ধ বিমান ব্যবহার করা হয় রণক্ষেত্রে শত্রুর যুদ্ধ-বিমান, সেনানিবাস ও বিমান-ঘাঁটি ধ্বংসে। গাজায় কোন সেনানিবাস নেই, বিমান-ঘাঁটিও নেই। সেখানে বাস করে ১৫ লাখ বেসামরিক ফিলিস্তিনী। আছে কিছু থানা ও পুলিশ ফাঁড়ি। ইসরাইল শুধু পুলিশ-ফাঁড়ি ও থানা ধ্বংসের জন্য্ই জঙ্গি বিমান ব্যবহার করেনি, তাদের এফ-১৬ বোমারু বিমানগুলো টনের পর টন বোমা ফেলেছে গাজার হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, তেলের ডিপো ও বসত-বাড়ীর উপর। গাজায় ক্ষুদ্র আকারের যেসব হাসপাতাল ছিল সেগুলি এতটাই বিদ্ধস্ত হয়েছে যে এখন সেগুলোর আহতদের চিকিৎসার দেবার সামর্থও নেই। রোগীরা হাসপাতালে গিয়েও নিরাপদ হতে পারছে না।
Read more... Add your comment |
