Bookmark and Share
Home

বাংলাদেশে ডি-ইসলামাইজেশন

ডি-ইসলামাইজেশনের অর্থ, ইসলাম থেকে মুসলমানদের দূরে সরানো। সেটি হয় দুই ভাবে| এক, অন্যধর্মে দীক্ষা বা ধর্মান্তরের মাধ্যমে। দুই, ইসলামের মুল লক্ষ্যে অনাগ্রহ বা দায়িত্বপালনে নিষ্ক্রীয় করে। বাংলাদেশে এবং সে সাথে সমগ্র বিশ্বের মুসলমানদের ভয়ানক ক্ষতিটি হয়েছে শেষোক্ত পথে। বিগত হাজার বছরে খুব কম সংখ্যক মুসলমানই খৃষ্টান, বৌদ্ধ, পৌত্তলিক বা কাফের হয়েছে। কিন্তু ইসলামের প্রকৃত অনুসরণে প্রচন্ড নিষ্ক্রীয় হয়ে গেছে অধিকাংশ মুসলমান। ফলে বিগত কয়েক শত বছরে মুসলমানদের সংখ্যা বহুগুণ বাড়লেও শক্তি বাড়েনি। বরং উপর্যুপরি পরাজয় ও বিপর্যয় বেড়েছে। আইন-আদালত থেকে নির্বাসিত হয়েছে আল্লাহর আইন। প্রকৃত অবস্থা হল, নবীজী ও তাঁর সাহাবায়ে কেরাম যে ইসলাম অনুসরণ করতেন সে ইসলামই বেশী অপরিচিত বা বিদেশী হয়ে গেছে খোদ মুসলিম ভূমিতে। সনাতন ইসলামের বদলে বরং মুসলিম সমাজের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে সূদ, ঘুষ, মদ্যপান, পতিতাবৃত্তি, নাচগান, বেপর্দা, কবরপুজা ইত্যাদির ন্যায় কুফুরি ও পাশ্চাত্য সংস্কৃতির উপাদানগুলো। Read more...

Add your comment

Your name:
Your email:
Subject:
Comment (you may use HTML tags here):
Banner