|
মানব হিসাবে প্রত্যেকের কিছু দায়-দায়িত্ব থাকে। মুসলমান হিসাবে কিছু বাড়তি দায়িত্বও থাকে। আর সে বাড়তি দায়িত্বটা হল সত্যের পক্ষে সাক্ষী দেওয়া। ইসলামে এটিকে বলে শাহাদতে হক তথা সত্যের পক্ষে সাক্ষ্যদান। মুসলমান হওয়ার জন্য কালামে শাহাদত জনসম্মুখে পাঠ করতে হয়। লা-শরীক আল্লাহ এবং তাঁর রাসূল সত্য - কালেমায়ে শাহাদত পাঠের মধ্য দিয়ে সে সাক্ষীটিই প্রবল ভাবে দিতে হয়। তবে সে দায়িত্ব এখানেই শেষ হয় না, শুরু হয় মাত্র। সত্যের পক্ষে এরূপ প্রকাশ্য সাক্ষ্যদানের পর, প্রতিটি মুসলমানের জীবনে সেটিই তার আমৃর্ত্যু জীবন-সংস্কৃতিতে পরিণত হয়। ফলে জীবনের আশে পাশে যে সত্যঘটনা ঘটে তাকে সেগুলিরও পক্ষ নিতে হয়। সত্যকে বিজয়ী করতে সে শুধু মসজিদে, জনপদে বা জিহাদের ময়দানেই যায় না, আদালতেও যায়। সত্যের পক্ষে সাক্ষী দিতে হয় সর্বসাধারণের বিবেকের আদালতেও। সে কাজটি করে লেখনী। এজন্যই লেখকের কলমের কালিকে শহিদের রক্তের চেয়ে পবিত্র বলা হয়েছে। অথচ বাংলাদেশে সে কাজটি যথার্থ ভাবে হয়নি। ফলে সত্য ও ন্যায়নীতি পরাজিত দেশটির সর্বত্র।ইসলামের পক্ষের শক্তি আজ পরাজিত শক্তি। এবং দুর্বৃত্তি ছেয়ে গেছে শুধু প্রশাসনে, রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যে নয়, বুদ্ধিবৃত্তিতেও। যে সমাজে নামায রোযা আছে অথচ রাজনীতি ও বুদ্ধিবৃত্তিতে সত্য ও ন্যায়ের পক্ষ নেওয়ার লোকের অভাব সে সমাজে সুবিচার, সুনীতি ও শান্তি আসে না। তখন সুস্থ্য সমাজ ও রাষ্ট্র নির্মিত হয় না। সে দেশে অতিশয় দুর্বৃত্তরাও তখন নেতা হয়, এমপি হয় এবং মন্ত্রীও হয়। মিথ্যাজীবীরা তখন বুদ্ধিজীবী রূপে গন্য হয়।দেশ তখন দূর্নীতিতে বার বার বিশ্ব রেকর্ড গড়ে। আর বাংলাদেশ তো তেমনই এক দেশ।
জীবনের প্রতি পদে প্রতিটি ব্যক্তিকেই কিছু সিদ্ধান্ত নিতে হয়। তাকে রায়ও দিতে হয়। সেটি কখনও পরিবারে, কখনও সমাজে, আবার কখনও বা রাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে। রাজনীতির ক্ষেত্রে সে রায়ের গুরুত্ব আরো অধিক। কে কত দীর্ঘকাল বাঁচলো সেটাই বড় কথা নয়, কতটা সত্য পথে থাকলো এবং কীরূপে দায়িত্বপালন করল সেটিই বড় কথা। যে সমাজে সঠিক দায়িত্বপালনকারির অভাব সে সমাজ ব্যর্থতায় রেকর্ড গড়ে। রায় প্রদানে বিচারকের অভিজ্ঞতা ও বিবেক-বুদ্ধিই যথেষ্ট নয়, অতি অপরিহায্য ছিল সত্য ঘটনার পক্ষে বিচারকের সে আদালতে সত্যের পক্ষে সাক্ষ্যদানের বিষয়টিও। নইলে ব্যর্থ হয় ন্যয় বিচার। তখন নিরেট অপরাধীরাও নির্দোষ রূপে মূক্তি পায়।ঠিক একই কারণে জনগণও নিছক নিজ বিবেক-বুদ্ধির উপর ভরসা করে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক রায় দিতে পারে না। সে কাজে ঘটনার পক্ষে সত্য সাক্ষী চাই। সে সাক্ষী পেশ করে ইতিহাসের লেখকেরা। বাংলাদেশে সে কাজটি সঠিক ভাবে হয়নি। রাজনীতি ও প্রশাসনের ন্যায় প্রচন্ড দূর্নীতি ঢুকেছে এ ক্ষেত্রটিতেও। ইতিহাস রচনার ময়দানটি যাদের দখলে তারা চালিয়েছে প্রচন্ড মিথ্যাচার। পরিকল্পিত ভাবে রচনা করেছে বিকৃত ইতিহাস। আর সেটি ঘটেছে একাত্তরকে নিয়ে। ফলে জনগণ ব্যর্থ হচ্ছে ঘটনার বিচারে সঠিক সাক্ষী পেতে। ফলে প্রচন্ড ব্যর্থতা ফুটে উঠছে জনগণের রায়দানেও। এ রায়ে দুবৃর্ত্ত স্বৈরাচারি, গণতন্ত্রের হত্যাকারি, এবং একদলীয় শাসনের প্রতিষ্ঠাতা ও বাকস্বাধীনতার হরনকারীরা শুধু নিরপরাধ রূপেই নয়, নির্বাচন যোগ্যও বিবেচ্য হচ্ছে। বাংলাদেশে ইতিহাসের মূল্যায়ানে কতটা গভীর ভাবে বুদ্ধিবৃত্তিক দূর্নীতি ঘটেছে একাত্তরকে নিয়ে এটি হল তার অকাঠ্য প্রমাণ।
যে কোন জাতির জীবনে সংঘাত আসে। যুদ্ধও আসে। একাত্তরে তেমন একটি যুদ্ধ এসেছিল বাংলাদেশেও। স্বভাবতাই সে যুদ্ধ বা সংঘাতে দুটি পক্ষ ছিল। সভ্য দেশে বিজয়ীরা পরাজিতদের জন্যও কিছু জায়গা ছেড়ে দেয়। যেমন আদালতে বিবাদী বা আসামীকেও আত্মপক্ষ সমর্থণে কথা বলার সুযোগ দেওয়া হয়।কিন্ত বাংলাদেশের ইতিহাসে তাদের জন্য কোন জায়গাই রাখা হয়নি। তাদের প্রতি বরং নিক্ষিপ্ত হয়েছে নিছক গালি-গালাজ। হরন করা হয়েছে তাদের বাক স্বাধীনতা। বাংলাদেশের সেকুলারদের রচিত ইতিহাসের বই তাই পরিণত হয়েছে নিছক গালিগালাজের উপাখ্যানে। এমন ইতিহাস কি বিবেকমান মানুষের কাছে গ্রহনযোগ্যতা পায়? ইতিহাসের এমন গ্রন্থ তো আস্তাকুড়ের আবর্জনা হয়। আল্লাহতায়ালা লেখককে এ জীবনে বহু কিছুই কাছে থেকে দেখবার সুযোগ দিয়েছেন। অনেক নেতাকে যেমন দেখার সুযোগ হয়েছে তেমনি সুযোগ মিলেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সরাসরি জানার। সুয়োগ মিলেছে দীর্ঘ কয়েক দশ ধরে মিডিয়া ও বুদ্ধিজীবীদের ভূমিকা প্রত্যক্ষ অবলোকনের। ফলে দায়ভারও বেড়েছে। কারণ দুর্বৃত্তি, সন্ত্রাস, মিথ্যাচার ও ধোকাবাজির ঘটনা সবার পক্ষে স্বচোখে দেখার সুযোগ হয় না। কিন্তু যারা দেখেন তাদের দায়িত্বও বেড়ে যায়। তখন শুরু হয় ঈমানের পরীক্ষা। কারণ সাক্ষী গোপন করাও তো মহাপাপ। তায় দায়ভার নিতে হয় আদালতে সত্য সাক্ষী পেশ করার। আর সেটি জনগণের আদালতে। শুধু বর্তমান প্রজন্মের জন্যই নয়, আগামী প্রজন্মের জন্যও। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সে দায়িত্ব আরো বেশী। জনগণের আদালতে যারা লাগাতর সাক্ষ্য দিয়ে যাচ্ছে তারা হলো ইসলাম বিরোধী শক্তি। ইসলোমকে পরাজিত দেখার মধ্যেই তাদের আনন্দ। বাংলাদেশে ইসলামের বিজয় রুখতে তারা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একাত্তরে ইসলামপন্থিদের ভূমিকা। আসামীর কাঠগড়াতে খাড়া করছে ইসলামের পক্ষের শক্তিকে। এ কাজে তাদের প্রচন্ড আগ্রহ এ কারণে যে, দেশে প্রবল ভাবে বিজয়ী সেকুলার জাতীয়তাবাদী দর্শন। এ দর্শনে ইসলামপন্থিদের ঘাযেল করা খুবই সহজ। প্রতিটি বিচার কাজে আদলতে যেটি নীরবে কাজ করে সেটি বিচারকের বিশেষ জীবন-দর্শন বা চিন্তার মডেল। বিচারকের দর্শন বা চিন্তার মডেল পাল্টে গেলে তাই বিচারও পাল্টে যায়। ঘটনার বিচার বিশ্লেষণে একই রূপ ঘটনা ঘটে জনগণের চিন্তারাজ্যেও। চিন্তা-চেতনার সেকুলার মডেল আর ইসলামি মডেল এক নয়, পার্থক্য বিশাল। এরূপ দুই ভিন্ন চিন্তার এ দুই ভিন্ন মডেলে বিচারও তাই একই রূপ হয় না। চেতনার সেকুলার মডেলে নিরেট ব্যভিচারও চিত্রিত হয় মহাপ্রেম রূপে। বাংলাদেশের কাফের আইনে এটি কোন অপরাধই নয়। ফলে দেশটিতে পতিতাবৃত্তি সরকার অনুমোদিত একটি বৈধ পেশা। উপনিবেশিক কাফের শাসনামলে এ পাপ যে ভাবে প্রতিষ্ঠা ও পরিচর্যা পেয়েছে এখনও সেটি পাচ্ছে। অথচ আল্লাহর আইনে এটি পাথর মেরে হত্যাযোগ্য অপরাধ। তেমনি সূদ খাওয়ার নাম হারাম কাজটিও সেকুলার চিন্তা-চেতনায় কোন পাপ নয়, নিষিদ্ধও নয়। অথচ ইসলামের এটি মায়ের সাথে জ্বিনার চেয়েও জঘন্য বলা হয়েছে। অথচ বাংলাদেশের সেকুলারদের কাছে এ মহাপাপটি আইনসিদ্ধ ও নীতিসিদ্ধ গণ্য হচ্ছে। মানুষে মানুষে বিচারে যে প্রচন্ড পার্থক্য তা তো জীবন দর্শনে এরূপ ভিন্নতার কারণেই। দর্শনে ভিন্নতার কারণে বিষধর সাপ যেমন দেবীর আসন পায়, তেমনি ঘৃণ্য অপরাধীরাও বীরের মর্যাদা পায়।
এমন একটি সেকুলার মডেলে বিচার হয়েছে একাত্তর নিয়েও। সেকুলারিজম, জাতিয়তাবাদ, সমাজবাদ ও হিন্দুধর্মে একাত্তরে পাকিস্তানের পক্ষ নেওয়াটি ছিল মহা-অপরাধ। এসব মতের অনুসারিগণ মহাকর্ম মনে করেছে পাকিস্তান ভাঙ্গাকে। কিন্তু এটি কি অপরাধ গণ্য হতে পারে ইসলামি মানদন্ডেও? বাংলাদেশের নব্বইভাগ মানুষ মুসলমান, অথচ একাত্তরের বিচারে ইসলামি দর্শনের সে প্রয়োগই হয়নি। এ অবধি একাত্তরের উপর যত বিশ্লেষণ হয়েছে ও যত বই লেখা হয়েছে তার সিংহ-ভাগ হয়েছে জাতিয়তাবাদী সেকুলার চেতনায়। অথচ ইসলাম ১৪ শত বছর পূর্বেই এমন চেতনাকে কবরে পাঠিয়েছিল। কিন্তু বাংলাদেশে আগাছার ন্যায় এ চেতনাই প্রবল ভাবে বেড়েছে। ফলে বুদ্ধিবৃত্তির ময়দানে সোচ্চার শুধু এক পক্ষই। এবং সেটি ইসলামের বিপক্ষ শক্তি। পাঠ্য বইয়ে ইসলামি বিচারে একাত্তর নিয়ে কোন আলোচনাই নাই। পেশী শক্তির বলে সেটি এ যাবত বন্ধ রেখেছে। বাংলাদেশ একটি বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসের দেশে সেই একাত্তর থেকেই। ফলে নতুন প্রজন্ম বেড়ে উঠছে সীমাহীন ইতিহাস বিকৃতি নিয়ে। ইসলামের পক্ষের শক্তিও এ নিয়ে মুখ খুলছেন না। ভাবছেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই ভাল। সেকুলারিজমের প্রবল স্রোতের মুখে অনেকেরই শক্তভাবে দাঁড়াবার বুদ্ধিবৃত্তিক বল নাই, সাহসও নেই। তাই তারাও ভেসে চলেছেন স্রোতের টানে, এবং আত্মসমর্পণ করেছে সেকুলারদের মিথ্যাচারের কাছে। মিথ্যার মোকাবেলা করা না হলে মিথ্যাই প্রবল হয়। সে মিথ্যা তখন ভবিষ্যৎ প্রজন্মকেও ছাড়ে না। তাছাড়া সত্য প্রকাশ না করার জন্য মহান আল্লাহর সামনেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে মিথ্যার স্তুপ যত বিশালই হোক সত্যের আগমনে তা দ্রুত বিলুপ্ত হয়। আরবে হাজার হাজার বছর ধরে মিথ্যার যে স্তুপ জমেছিল তা সত্য দ্বীন আসার সাথে সাথেই বিলুপ্ত হয়েছিল। অথচ সত্যদ্বীন আগমনের পূর্বে কেউকি সেটি ভাবতে পেরেছিল? তাই সত্য প্রতিষ্ঠা পেলে একাত্তরের আওয়ামী বাকশালী চক্রের ষড়যন্ত্রের ইতিহাস যে প্রকাশ পাবে তা নিয়ে কি সামান্যতম সন্দেহ আছে? সেটি তারা নিজেরাও বুঝে। তাই সত্যের প্রচারে বাধা দেয়। পেশীশক্তিই তাদের মূল শক্তি। আল্লাহতায়ালা বলেছেন,“বলুন,সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই।”-(সুরা বনি ইসরাইল,আয়াত ৮১)। তবে সে জন্য শর্ত্ব হলো সত্যকে প্রকাশ করা। আর এ দায়িত্বটা প্রতিটি সত্যপন্থির। শাহাদাতে হক্ব এজন্যই ইসলামে ফরয। বস্তুতঃ এ বই লেখা হয়েছে সে দায়িত্ববোধ থেকেই। আজ যারা জীবিত,শত বছর পর এদেশে তারা কেউই থাকবে না। কিন্তু থাকবে আজকের লেখা বই। নতুন প্রজন্মের আদালতেও একাত্তরের রাজনীতি ও ঘটনাবলি নিয়ে বিচার বসবে। বিবেকের সে আদালতে শুধু ইসলাম-বিরোধীদের বই সাক্ষী দিলে বিচারের নামে আরেক অবিচার হবে। সেখানে ইসলামপন্থিদেরও বক্তব্য চাই। নইলে ইতিহাসের বিচারকেরা সেদিনও অবাক হবে আজকের ইসলামপন্থিদের নির্লিপ্ততা দেখে। তাদের মনেও প্রশ্ন জাগবে,একাত্তরে যাদেরকে আসামীর কাঠগড়ায় খাড়া করা হয়েছিল তাদের কি কিছুই বলার ছিল না? এ বই লেখা হয়েছে সে বিষয়টিকে সামনে রেখে। তাই এ বইয়ের কাঙ্খিত পাঠক নিছক আজকের প্রজন্ম নয়,বরং শত বা বহুশত বছরের পরের নতুন প্রজন্মও। লক্ষ্য,তাদের আদালতেও সত্যকে তুলে ধরা। আরো কথা হল,একাত্তর নিয়ে বলার বিষয় যেমন অনেক,তেমনি গবেষণার বিষয়ও অনেক। স্বল্প সময়ে ও স্বল্প পরিসরে এ গুরুত্বপূর্ণ বিষয়টির উপর সুবিচার করা সম্ভব নয়।এটি একটি লাগাতর গবেষনার বিষয়।একাজ করতে গিয়ে ছয় মাসের মধ্যেই প্রয়োজন দেখা দিল দ্বিতীয় সংস্করণ বের করার।আশা রইল অদূর ভবিষ্যতে আরো বর্ধিত কলবরে ও আরো তথ্য দিয়ে তৃতীয় সংস্করণ বের করার। সর্বশেষে মহান আল্লাহতায়ালার কাছে আকুল প্রার্থণা, তাঁর এ ক্ষুদ্র বান্দাহকে যেন আমৃত্যু নির্ভয়ে সত্য কথা বলার সামর্থ দিন। এবং সামর্থ দেন, মিথ্যা থেকে বাঁচার। তাওফিক দিন, যেন এ দুনিয়া থেকে জান্নাতের যোগ্য হয়ে বিদায় নিতে পারি। সর্বোপরি রাব্বুল আ’লামীরে কাছে আকুতি, তিনি যেন সত্যের পক্ষে সাক্ষী দেওয়ার এ ক্ষুদ্র প্রয়াসকে কবুল করেন। পাঠকদের থেকেও এ দোওয়াই চাই। আল্লাহতায়ালা তাঁর সকল বান্দাহদের সামর্থ দিন সত্যকে বুঝার।
|
Sk Mujib er moto ek "Dictator" kibhabe jatir pita hoi ?