Home আন্তর্জাতিক কাশ্মিরে স্বাধীনতা সংগ্রাম এবং বিপর্যয়ের মুখে ভারতীয় সম্প্রসারণবাদ
আন্তর্জাতিক
কাশ্মিরে স্বাধীনতা সংগ্রাম এবং বিপর্যয়ের মুখে ভারতীয় সম্প্রসারণবাদ
Monday, 25 August 2008 00:00

ভারতের অহংকার, এ বিশ্বে তারাই সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। কিন্তু একথা বলে না, তারাই বিশ্বের সবচেয়ে বড় সমপ্রসারণবাদী ও দখলদার দেশ। তার নমুনা কাশ্মির। দুনিয়ার আর কোথাও মাথাপিছু হারে এত অধিক সংখ্যক দখলদার সৈন্য নেই যা রয়েছে কাশ্মিরে। ইরাকের জনসংখ্যা ২ কোটি ৭৫ লাখ (জুলাই, ২০০৭য়ের হিসাব মোতাবেক) এবং আয়তন ১৬৯,২৩৫ বর্গমাইল। ইরাকে দখলদার মার্কিন ও তার মিত্রবাহিনীর সৈন্য সংখ্যা প্রায় দেড় লাখ। আফগানিস্তানের জনসংখ্যা তিন কোটি বিশ লাখ (জুলাই, ২০০৭য়ের হিসাব মোতাবেক) এবং আয়তন ২৫১, ৮৮৯ বর্গমাইল। এবং সেখানে দখলদার ন্যাটো বাহিনীর সৈন্য সংখ্যা ৭০ হাজার। কাশ্মীরের জনসংখ্যা মাত্র এক কোটি এবং আয়তন ৮৫, ৮৬৬ বর্গমাইল। অধিকৃত সে কাশ্মিরে ভারতীয় দখলদার বাহিনীর সেনা সংখ্যা ৫ লাখ।

অর্থাৎ প্রতি একলাখ মানুষের জন্য আফগানিস্তানে যেখানে ২১৮ জন দখলদার সেনা এবং ইরাকে ৫৪৫ জন; কাশ্মিরে সে সংখ্যা হল ৫ হাজার। হিসাবে দাঁড়ায়, গড়ে প্রতি ১০০০ কাশ্মিরীর জন্য রয়েছে ২০জন ভারতীয় সৈন্য। প্রতিটি কাশ্মিরী পরিবারের সদস্য সংখ্যা যদি গড়ে ৫ জন ধরা হয় তবে অর্থ দাঁড়ায়, যে গ্রামে ২০০ ঘর মানুষের বাস সেখানে অবস্থান নিয়েছে ২০ জন ভারতীয় সৈন্য। অথচ ১৯৭১ সালে পাকিস্তান যখন তার তৎকালীন পূর্ব-পাকিস্তান প্রদেশে প্রকান্ড যুদ্ধ লড়ছিল তখনও এ এলাকায় তার সৈন্য সংখ্যা ছিল মাত্র ৯০ হাজার; প্রতি এক লাখের জন্য মাত্র ১২০ জন। ১৫ কোটি মানুষের দেশ পাকিস্তানে বর্তমানে সর্বমোট সৈন্য সংখ্যা হল ৬ লাখ ১৯ হাজার। (বিস্তারিত)

 
Banner
------------------------------------ -------Copyright © 2008 firozmahboobkamal.com. All Rights Reserved.