Bookmark and Share
Home আন্তর্জাতিক জর্জিয়ায় যুদ্ধঃ নতুন বিপর্যয়ের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র

eBook Collection

সর্বাধিক পঠিত

জর্জিয়ায় যুদ্ধঃ নতুন বিপর্যয়ের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র Print E-mail
Written by ফিরোজ মাহবুব কামাল   
Tuesday, 02 September 2008 00:00

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপদ যেন আর কাটছেই না। আফগানিস্তান ও ইরাকে যে চোরাবালিতে ফেঁসে গেছে সেখান থেকেই বেরুনোর রাস্তা পাচ্ছে না, এর উপর নতুন করে সংকট বেড়েছে জর্জিয়ায়। আফগানিস্তান ও ইরাকের হাতে আণবিক অস্ত্র ছিল না, উন্নত মানের প্রচলিত অস্ত্রও ছিল না তারপরও দেশ দুটির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় এখনও প্রতিষ্ঠিত হয়নি। যুদ্ধ শুরুর ৭ বছর পর এখনও রক্তক্ষয়ী যুদ্ধ চলছে আফগানিস্তানে। ইরাক এখনও অশান্ত। মার্কিনীদের এবারের নতুন সংঘাত বিশ্বের সর্ব বৃহৎ ভূগোলের দেশ রাশিয়ার সাথে। এবং সেটি জর্জিয়াকে কেন্দ্র করে। দেশটির অবস্থান রাশিয়ার দক্ষিণ সীমান্তে কৃষ্ণ সাগরের তীরে। জর্জিয়ার দক্ষিণে তুরস্ক এবং আর্মেনিয়া।


সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাওয়ার পর থেকেই জর্জিয়া চেষ্টা চালাচ্ছিল ন্যাটোর সদস্য হতে। কারণ ভয় ছিল, রাশিয়া যে কোন সময় দেশটিকে আবার দখলে নিবে, যেমন দখলে নিয়েছিল বহু বছর আগে। জার্মানীসহ কিছু ইউরোপিয়ান দেশের আপত্তি থাকলেও দেশটিকে ন্যাটোর সদস্য করতে যুক্তরাষ্ট্রের পূর্ণ সম্মতি ছিল। জার্মানীর কথা ছিল, ন্যাটোর সদস্য হতে হলে অন্য দেশের সাথে ভূখন্ড নিয়ে বিতর্ক থাকতে পারবে না। সদস্য হওয়ার পূর্বে সে বিবাদ মিটিয়ে আসতে হবে। নইলে সে সংঘাতে ন্যাটোও জড়িয়ে পড়বে। আর সেরূপ বিরোধ ছিল জর্জিয়ার। কারণ দেশটির উত্তরভাগের দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া জর্জিয়া হতে বিচ্ছিন্ন হতে চায়। এবং রাশিয়া সে বিচ্ছিন্নতাকে সমর্থণও দেয়। এখন মনে হচ্ছে জর্জিয়া ন্যাটোর সদস্য না হলে কি হবে, ন্যাটো জড়িয়ে পরছে এ সংঘাতে। মার্কিন নৌবাহিনীর জাহাজ ইতিমধ্যে কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে। অপর দিকে রুশ বাহিনীও অবস্থান নিয়েছে জর্জিয়ার অভ্যন্তরে। (বিস্তারিত)



Bookmark this,
 
Banner