Bookmark and Share
Home স্যেকুলারিজম স্যেকুলারিজমঃ আল্লাহর অবাধ্যতাই যার মুলমন্ত্র

eBook Collection

সর্বাধিক পঠিত

স্যেকুলারিজমঃ আল্লাহর অবাধ্যতাই যার মুলমন্ত্র Print E-mail
Written by ফিরোজ মাহবুব কামাল   

স্যেকুলারারিজম বলতে আমারা কি বুঝি? স্যেকুলারিজমের বিপদই বা কোথায়? বাংলাদেশের ন্যায় একটি মুসলিম দেশের প্রেক্ষাপটে এ দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এর সাথে জড়িত শুধু বাংলাদেশের বর্তমান সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দূরাবস্থাই নয়, বরং দেশটির কোটি কোটি নারী-পুরুষের ভবিষ্যৎ। জড়িত শুধু পার্থিব সাফল্যই নয়, অনন্ত আখেরাতের কল্যাণও। স্যেকুলারিজমের অভিধানিক অর্থ হলো ইহজাগতিকতা। তবে বাংলাদেশের রাজনীতিতের এর মূল প্রয়োগ হয়েছে ধর্মনিরপেক্ষতা বোঝাতে। অথচ এটি হলো সেকুলারিজমের সম্পূর্ণ ভূল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা যা পেশ করা হয়েছে নিছক ইসলামবিরোধী পক্ষের রাজনৈতিক স্বার্থে। স্যেকুলারিজম আদৌ ধর্ম নিরপেক্ষ নয়, বরং দেয় এক প্রচন্ড ধর্মবিরোধী ধারণা।


এর বিরোধ ইসলামের মূল আক্বীদা বা বিশ্বাসের সাথে। সেকুলারিজমের ইহজাগতিক চেতনা ধর্মীয় বিশ্বাসের মূল শিকড়ই কেটে দেয়। ভূলিয়ে দেয় জীবনের আসল লক্ষ্যস্থল এবং পাল্টে দেয় চলার সঠিক পথ। সেকুলারিষ্টদের চলার পথে মৃত্যুর ওপারে যাওয়ার কোন ধারণাই নেই। তাদের জীবনে আখেরাত বলে কোন স্টেশন নেই। সিরাতুল মোস্তাতকিমও নেই। কারণ, এগুলো অ-ইহজাগতিক বা পরকালীন বিষয়। ফলে তাদের জীবনে নেই পরকালের উদ্দেশ্যে কোন প্রস্তুতি। সেকুলারিজমে পরকাল ও পরকালীন জান্নাত-দোজখের ভাবনা নিতান্তই অপ্রাসঙ্গিক। যা পার্থীব সেকুলারিষ্টদের কাছে একমাত্র তাই প্রাসঙ্গিক। ফলে তাদের রাজনীতি, কি সমাজনীতি, কি শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে প্রকাশ পায় প্রকট ইহজাগিতকতা। এমন ইহজাগতিকতায় কুসংস্কার রূপে গণ্য হয় আখেরাতের ভাবনা। প্রাধান্য পায় নিরেট ভোগবাদ। যেমন খুশি তেমন ভাবে ফুর্তি করাটিই তখন জীবনের মূল লক্ষ্যে পরিণত হয়। (বিস্তারিত)

Comments (2)
2 Thursday, 01 May 2008 00:00
Arafat

Assalamu alaikum. Dear Dr. Firoz, I always like to read your articles. It's really knock our mind. Please publish your other articles based on secularism and islam. May allah give you all the rewards for serving community.

1 Thursday, 01 May 2008 00:00
Muhammad T Rahman

I am glad to see your web page and writings. Please continue. May Allah reward you.



Bookmark this,
 
Banner