Bookmark and Share
Home স্যেকুলারিজম Adding some note about Secularizam

eBook Collection

Latest Comments

সর্বাধিক পঠিত

Adding some note about Secularizam Print E-mail
Written by Nazrul Islam Tipu   
Wednesday, 05 August 2009 12:46
ধর্ম নিরপেক্ষতাবাদের গুরু হল ম্যকিয়াভেলী (১৪৬৬-১৫২৭) তিনিই দর্শন পেশ করেছিলেন ধর্ম ও রাজনীতি আলাদা, তিনি নীতি-নৈতিকতাকে দুই ভাগে ভাগ করেন একটি হল রাষ্টীয় অন্যটি ব্যক্তিগত। তিনি তার সিদ্ধান্তে বলেছেন: ধর্মের প্রয়োজন হলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র হল সকল কিছুর উর্ধে সকল কিছুর মোকাবেলায় তার থাকবে অগ্রাধীকার। খ্রীষ্ট ধর্মের সম্পর্ক থাকবে শুধু অপার্থিব তথা পারলৌকিক জীবনে। পার্থিব ও জাগতিক জীবনে ধর্মের কোন কথা, কাজ, আচরণ, বিশ্বাসের সম্পর্ক নেই। ধর্মভীরু এবং সত্যবাদী মানুষের রাষ্ট্রের কোন প্রয়োজন নেই, এমন কোন উপকারীতাও নেই। কারন তারা ধর্মের ও ধর্মীয় বিধিবিধানের উপর অনুগত, প্রয়োজনে এরা ঔচিত্যবোধকে উপেক্ষা করতে পারে না। ধর্ম নিরপেক্ষতাবাদী রাজনীতি বিদদের বেলায় ম্যকিয়াভেলীর সিদ্ধান্ত: রাজা-বাদশাহ, নেতা-নেত্রী, প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের শৃগালের মত ধূর্ত হতে হয়। রাষ্ট্রের প্রয়োজনে ও রাজনৈতিক স্বার্থের গরজে তাদের ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, ধোঁকা ও প্রতারণা করা, খেয়ানত ও মুনাফিকি বাস্তবায়ন করার বাস্তব দক্ষতা থাকতে হবে। এ ব্যাপারে তাকে দিধান্তিত হলে চলবে না, হওয়া উচিত ও নয়। বরং মিথ্যা কথা দক্ষতার সাথে বলিষ্ট কন্ঠে প্রচার করার যোগ্যতা, ফাঁকিবাজির নিত্যনতুন পন্থা-পদ্ধতি আবিষ্কার করা, কালভেদে অভিনব চাতুরীপূর্ণ শঠতা ও ওয়াদাভঙ্গ করতে না পারলে তাকে রাজনীতি করতেই নিষেধ করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদী লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের বেলায় ম্যকিয়াভেলীর সিদ্ধান্ত: তাদের যাদুকরি বক্তৃতা, লেখনী ও সম্মোহন সৃষ্টিকারী বাগ্মিতা ও কাব্যের মাধ্যমে প্রাচীন নীতি নৈতিকতা ও সামাজিক বিধি-ব্যবস্থার বিরুদ্ধে সমগ্র দেশে বিদ্রোহ সৃষ্টি করতে হবে। তারা অন্যায় ও পাপকে মনোজ্ঞ-চিত্যাকর্ষক ভাবে মানুষের নিকট উপস্থাপন করবে। মনুষ্য প্রকৃতি ও মানবিয় স্বভাবকে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্ত, মানুষকে তার দায়িত্ব, কর্তব্য ও জবাবদিহিতার হাত থেকে স্বাধীন করে বল্গাহীন করতে চেষ্টা-প্রচেষ্টা চালাতে হবে। জীবনের মজা লুটবার, প্রবৃত্তির কামনা-বাসনা, যাবতীয় চাহিদার পূর্ন পরিতৃপ্তি ও ভোগ বিলাসের জন্য প্রকাশ্য আহ্বান জানানো লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের দায়িত্ব ও কর্তব্য।
 
Banner